
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম মোসা: শিখা খাতুন (৩৮)**। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত আস্তারুল ইসলাম, পিতা মো: সোহরাব এবং মাতা মোসা: সাজেনুর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল পাহাড়পুর (মমিনমোড়) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিখা খাতুনের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে আটককৃত একমাত্র আসামির বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।