
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় রংপুর টাউন হল চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। আলোচনা সভা শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।