• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে জমাজমি সংক্রান্ত জেরে হামলা,ভাংচুর ও লুটপাট

Reporter Name / ২৫১ Time View
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ঝিনাইদহে জমাজমি সংক্রান্ত জেরে হামলা,ভাংচুর ও লুটপাট

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহ সদর উপজেলার ০৪ নং হলিধানী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের রাজনগর গ্রামে জমাজমি সংক্রান্তের জেরে হামলা,ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছেন মৃত – মহিউদ্দিন মন্ডলের ছেলে মোঃ আব্দুর রশিদ ও তার পরিবার।
আঃ রশিদ জানান,জমাজমি বিরোধের জের ধরে হামলাকারীরা আমার ও আমার পরিবারের লোকজনের জানমালের ব্যাপক ক্ষতি করে আসছে প্রায়ই, তারই জের ধরে শনিবার (১৭/০৪/২১ ইং) বিকালে ইয়াকুব আলী মন্ডলের ছেলে মোঃ তুহিন মন্ডল,মৃত- গফুর মন্ডলের ছেলে মোঃ ছফর মন্ডল, মৃত আবুল হোসেন গাজী ভাগাই গাজীর ছেলে মোঃ আমির গাজী,মৃত- ইয়াকুব আলীর ছেলে মোঃ শফি মন্ডল ও মোঃ ঠান্ডু আলী @ ঠান্ডু হুজুর,মৃত – লুৎফর মন্ডলের ছেলে মোঃ কুদ্দুস মন্ডল ও মোঃ ইউনুস আলী মন্ডলের ছেলে মোঃ রাশেদ আলী মন্ডল সহ আরো অনেকেই আমাদের মুদিদোকানে এসে অতর্কিত হামলা চালাই,ও মুদি দোকানে থাকা ফ্রিজ,চেয়ার, আলমারী,ওয়াল সোকেস,ভাংচুর করে ও মুদিদোকানে বেচাকেনা করে রাখা প্রায় ৫০,০০০/= (পঞ্চাশ হাজার টাকা) টাকা নিয়ে তারা সবাই পালিয়ে যায়।
তিনি আরো জানান আমরা অসহায় বলে তারা দিন দিন অত্যাচারের মাত্রা বাড়িয়েই চলেছে,আমরা আইনের মাধ্যমে এর সঠিক চাই।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছি আমি।
এ বিষয়ে ০৪ নং হলিধানী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর মোঃ শরিফুল ইসলাম জানান,বিষয়টি আমি শুনেছি ইফতার দেওয়াকে কেন্দ্র করে এই হামলা ও ভাংচুর হয়েছে নাকি,বিষয়টি আসলেই দুঃখজনক।

এ বিষয়ে হামলাকারী মোঃ ছফর মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের বড় মাতব্বর মোঃ আমির গাজীর সাথে আঃ রশিদের দোকানে কথাকাটাকাটি চলছে এমন কথা শুনে আমরা রশিদের দোকানে সবাই যায় তবে কে বা কারা ভাংচুর করেছে ও ড্রয়ার থেকে টাকা নিয়ে এসেছে তা আমি বলতে পারবো না।

এ বিষয়ে কাতলামারী ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ আনিসুজ্জামান জানান,আমি একটি এজাহারের কপি হাতে পেয়েছি,তবে তদন্ত শেষ না হলে কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই বলা যাবে না, তদন্ত শেষ হলে অবশ্যই জানানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca