
জাকির হোসেন সনি,
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে উত্তুরে হনুমানের কামড়ে একজন আহত হয়েছে।শনিবার (১৫ মে) বেলা ১১টায় রহনপুরের হুজরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই উত্তুরে হনুমানের কামড়ে আহত হওয়া ব্যক্তি হলেন- আঃ সামদের ছেলে মোরশালীন (১৯)। এ সংবাদটি নিশ্চিত করেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।
তিনি আরোও জানান; গুরতর জখম হওয়া মোরশালীন (১৯) রহনপুরের একটি বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই হুনুমান আম গাছ থেকে লাফ দিয়ে এসে ওই ব্যক্তির ঘাড়ে এসে বসে। এ সময় তার ঘাড়ে হনুমান তার নখ দিয়ে আঁচড়ে দেয়। ফলে তার ওই জায়গা ক্ষতসৃষ্টি হয়। রক্তক্ষরণ হলে তাকে স্হানীয়রা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজে ( রামেক) প্রেরণ করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে পাশ্ববর্তী ভোলাহাট উপজেলার এক ইউপি সদস্যসহ মোট ১৩ জনকে আহত করে। তার মধ্যে গুরতর ৩ জন উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি হন।