
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলার খাসেরহাট ইউনিয়নের বাজারে অবস্থিত শওকত কসমেটিকস'র দোকানে নকল কসমেটিক পণ্য বিক্রির কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে ১ জন ভূয়া ভোক্তা অধিকার কর্মকর্তাকে আটক করে এলাকাবাসী।
ভূয়া কর্মকর্তা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলার বারঘরিয়া পুল পাড়ার সিরাজুল ইসলামের ছেলে মো. সারোয়ার জাহান।
স্থনীয়রা জানায়,১৬ মে রোববার বিকেলে খাসেরহাট বাজারের কয়েকটি দোকানে ভাক্তা অধিকার কর্মকর্তা সেজে দোকানের কসমেটিক পণ্য নকল বলে ভয়ভিতি দেখায় ও ১০০ টাকা করে চাঁদা দাবি করে।
এ সময় দোকানী ও স্থানীয়দের সন্দেহ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবগঞ্জ থানায় খবর দেয়া হয়। পরে র্যাবের একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ভূয়া কর্মকর্তা সারায়ার জাহানকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
জাতীয় ভোক্তা অধিকার চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক মো. জহিরুল ইসলাম রোববার রাত সাড়ে ১১ দিকে এ প্রতিবেদককে জানান, ঘটনা শুনেছি তবে আমার কাছে এ বিষয়ে কেউ অভিযোগ করে নি এখন পর্যন্ত। আমাদের ভিভিন্ন অভিযানে সারোয়ার ফেসবুক লাইভ ও সহযোগিতার জন্যে আমাদের সাথে যেত। সে ভোক্তা অধিকার এর কোন কর্মকর্তা নয় বলেও জানিয়েছেন জহিরুল ইসলাম। - কপোত নবী।