
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সম্মাননা প্রদান শেষে উপজেলার গাঞ্জাকুড়ি গ্রামে জানাযার পর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
বৃহষ্পতিবার বিকেল সাড়ে চার টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ছেলে , মেয়ে,স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উক্ত জানাযা নামাযে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা সহ বীর মুক্তিযোদ্ধাগন, এলাকার বিভিন্ন পর্যায়ের মুসল্লী উপস্থিত ছিলেন।