
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে ১৯০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আট্টাকী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক কারাহয়। আটককৃতরা হলেন উপজেলার পাগলা উত্তর পাড়ার হাফিজ মোল্লার পুত্র শামীম মোল্লা (৪০) ও আট্টাকী গ্রামের মৃত আব্দুল শেখের পুত্র শেখ জিন্নাত (৬০)। ফকিরহাট মডেল থানার তদন্ত ওসি আলীমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর একটি দল আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে ১৯০ পিচ ইয়াবসহ দুজনকে আটক করে ফকিরহাট মডেল থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েররের প্রস্তুতি চলছে।