অবহিতকরণ কর্মশালা হলো বান্দরবানে:
বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে আজ বিষয়ে উল্লেখিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন কফি ও কাজুবাদামের উন্নত জাতগুলি দেশের পাহাড়ী এলাকা সহ উপযোগি এলাকায় চাষাবাদ সম্প্রসারণ ও প্রক্রিয়াকরণের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানির মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ করতে কাজ করবে কৃষি মন্ত্রণালয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আমদানিকৃত উচ্চফলনশীল জাতগুলি এদেশে কাজুবাদাম ও কফির উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকালে তিনি বেসরকারি এলএ এ্যাগ্রো লিমিটেড ও বালাঘাটা হটিকালচার সেন্টারে কাজু ও কফি চারা উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী, স্থানীয় এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, সিনিয়র সচিব, ডিএই মহাপরিচালক সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র কর্মকর্তাগণ এবং কফি ও কাজু উৎপাদন, প্রক্রিয়াকরণের সাথে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন।