• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

নেজামপুর ইউনিয়নের ৪৫মাস যাবৎ ইউপি সদস্যদের সম্মানিভাতা বন্ধ! চেয়ারম্যান এর বিরুদ্ধে ইউএনও বরাবর ভূক্তোভূগিদের আবেদন

Reporter Name / ১০৭৪ Time View
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

ক্রাইম রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের ৪৫ মাস যাবৎ সম্মানিভাতা বন্ধ। প্রতিকার পাবার আশায় ভূক্তোভোগী সদস্যরা গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার আবেদন করেছেন। অভিযোগলিপি থেকে জানাগেছে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যদের ৪৫মাসের ভাতা বন্ধ রেখেছেন। এর আগেও এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন দিয়েছিলেন। পরে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের দায়িত্ব নিয়েও তিনি এর সমাধান আনতে পারেননি। ইউপি চেয়ারম্যান আমিনুল হক ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের ভাতা বন্ধ রেখেছেন এছাড়া তিনি বিভিন্ন প্রকল্প স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেই বাস্তবায়ন করে থাকেন। ভূক্তোভোগী ইউপি সদস্য আবু বাক্কার জানান, তিনি নিষিদ্ধ সংগঠন জামায়াতের সক্রিয় সদস্য। আমারা অন্যায়ের প্রতিবাদ করলে তিনি জামায়াত শিবির দিয়ে আমাদের নির্যাতন করবে বলে হুমকি প্রদর্শন করেন। তিনি আরো জানান, ইউনিয়ন পরিষদের গত ৫বছরের ৬৩টি দোকান ঘরের ভাড়া বাবদ ১২লক্ষ টাকা, হোল্ডিং ট্যাক্স ২০লক্ষ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ৫লক্ষ টাকা,খোয়ার থেকে ১লক্ষ ৫০হাজার টাকা, ওয়ারেশন সার্টিফিকেট বাবদ ১লক্ষ ৫০ হাজার রাজস্ত আয় হয়। কিšুÍ উক্ত রাজস্বের টাকা চেয়ারম্যান আমিনুল হক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ লিপিতে উল্লেখ করেন। তিনি আরো জানান, আমারা ভাতার সরকারী অংশটুকু প্রতিমাসে নিয়মিত পেলেও পরিষদ থেকে প্রাপ্ত সম্মানি ভাতা চেয়ারম্যান আমিনুল হক আমাদের পরিশোধ করছেননা। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েছি। তিনি ৭কর্মদিবসের মধ্যে আমাদের বকেয়া সম্মানি ভাতা পরিশোধ জন্য চেয়ারম্যান আমিনুল হককে নির্দেশ দেন। এব্যাপারে নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ মিথ্যা। ট্যাক্স ঠিকমত কালেকশন না হওয়ায় ইউপি সদস্যদের সম্মানিভাতা ঠিকমত দিতে পারেনি। ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ইউপি সদস্যরা কোন ধরনের সহযোগীতা বা দায়িত্ব পালন করেননা। এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নেজামপুর ইউপি সচীবকে আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে বলেছিলাম তিনি তা করেননি। চেয়ারম্যান সাহেব বলেছিলাম তিনি কোন সদুত্তর না দেওয়ায় উভয়কে শোকজ করা হয়েছে। সেই সাথে ইউপি সদস্যদের বকেয়া সম্মানিভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক নির্বাহী অফিসারের কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca