• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সতীর্থকে মারতে গেলেন উত্তেজিত মুশফিক!

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

স্কিলকে ছাপিয়ে ক্রিকেট অনেক বেশি টেম্পারমেন্টের খেলা। বিশেষ করে হারলেই বাদ- এমন সমীকরণে খেলাটা হয়ে উঠে মনস্তাত্ত্বিক। এই সময়ে মেজাজ ধরে রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর রাউন্ডে ফরচুন বরিশালের বিপক্ষে যেন বারবারই মেজাজ হারালেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। সেটি এতটাই যে সতীর্থকে মারতে উদ্যত হলেন তিনি।

সোমবার ম্যাচজুড়েই সতীর্থদের সঙ্গে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে মুশিকে। সবচেয়ে বেশি চড়াও হলেন স্পিনার নাসুম আহমেদের ওপর। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার এমন আচরণ ভালোভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে সমালোচনার ঝড়।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বরিশালের ইনিংসের ১৩-তম ওভারে একবার এবং ১৭তম ওভারে আরও একবার নাসুম আহমেদকে মারতে উদ্যত হন মুশফিক।

১৩-তম ওভারে বল করতে আসা নাসুম বরিশালের ব্যাটসম্যান আফিফের রোষানলে পড়েন। তার করা ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আফিফ। পরের বলে মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে গেলে রান আটকাতে দৌড়ান নাসুম ও উইকেটকিপার মুশফিক। একসঙ্গে দুজন জড়ো হওয়ায় ব্যাটসম্যানদের রান আউটের সুযোগ তৈরি করা যায়নি। মুশফিক তখন বল ধরে নাসুমের দিকেই থ্রো করতে উদ্যত হন।

এরপর ১৭-তম ওভারে। তখন খেলায় অনেকটা নিয়ন্ত্রণ ঢাকার। শফিকুলের বলে ফিফটি করা আফিফের ক্যাচ যায় উইকেটের পেছনে। সেই ক্যাচ তালুবন্দি করেন মুশফিক। শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডার নাসুমও চলে আসেন ক্যাচ ধরতে। মুশফিক-নাসুমের মধ্যে ধাক্কা প্রায় লেগেই যাচ্ছিল। তখন মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুশফিকের। বল হাতে থাকা অবস্থায় নাসুমকে প্রায় ঘুষি মারতে উদ্যত হতে দেখা যায় ঢাকার অধিনায়ককে!

স্বাভাবিকভাবেই অধিনায়কের কাছ থেকে এমন আচরণ পেয়ে বিস্ময়ের ছাপ দেখা গেছে নাসুমের চোখেমুখে। উইকেট পেয়ে যেখানে উল্লাস করার কথা, উল্টো নাসুম পেলেন রূঢ় আচরণ!

অবশ্য, কেবল নাসুমই নন, পুরো ম্যাচ জুড়েই উইকেটের পেছন থেকে মাঝেমাঝেই উত্তেজিত আচরণ করতে দেখা গেছে মুশফিক। ১৯-তম ওভারে উইকেট পাওয়ার পরও এর শিকার হতে হয়েছে তরুণ পেসার শফিকুলকেও। কারণ এর আগের দুই বলে তাকে সীমানা ছাড়া করেন বরিশালের মেহেদি। ‘মি ডিপেন্ডেবল’র এমন আচরণ ক্রিকেটের স্পিরিটের সাথে কতটা যায় সে প্রশ্ন উঠে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category