• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Reporter Name / ৪০৪ Time View
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

প্রতিনিধি; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চৌডালা ইউনিয়ানের বেলালবাজার নামোটোলা গ্রামের চারুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৬ নভেম্বর ) সন্ধ্যা ৬ টার দিকে তার লাশ উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশ। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, আরিফুল ইসলাম সকাল ৮ টার দিকে বাসা থেকে বেড়িয়ে আর বাসায় ফিরেনি।

সন্ধ্যা অনুমানিক ৬ টার দিকে পার্শ্ববর্তী পলাশ মিয়ার আম বাগানে সাইতুন তলায় আম গাছের ডালে নাইলমের রশি দ্বারা ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার মৃত দেহ উদ্ধার করে। ওসি আরো জানায়, আরিফুল ইসলাম তার স্ত্রী মোসাঃ সাহিদাকে সঙ্গে নিয়ে ঢাকায় যাইতে চায়। স্ত্রী মোসাঃ সাহিদা ঢাকায় যাইতে অস্বীকৃতি জানাইলে ভিকটিম আরিফুল ইসলাম রাগ ও অভিমানে তার স্ত্রীর সহিত রাগারাগি ও অভিমান করে সকাল ৮ টার দিকে কাউকে না বলে বাসা হইতে বেড়িয়ে যায়।

 

আরও পড়ুনঃ-  বগুড়ার কাহালুতে ছুরিকাঘাতে যুবককে হত্যা গ্রেফতার- ১

 

পরে সন্ধ্যা ৬ টার দিকে তার ঝুলন্ত মরা দেহ দেখতে পায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca