• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৩০৯ বোতল ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫

Reporter Name / ৫৪২ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ কর্তৃক ৩০৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৩ নভেম্বর ২০২২ ইং তারিখ ০১:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামস্থা রায়হান হাজী (৪৫), পিতা-মৃত মঞ্জুর হাজী এর ডোবা (জলাশয়) হতে পানির নিচে ০১টি বাঁশের খুটিতে বাঁধা অবস্থাায় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ৩০৯ বোতল ফেন্সিডিল-সহ আসামী মোঃ রনি (২২), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-তহুরা বেগম, সাং-জালমাছমারী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।

উল্লেখ্য, যে গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অভিনব কায়দায় পুকুরের মধ্যে বাঁশের সাথে বেঁধে সংরক্ষণ করে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca