• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নিউজ প্রকাশের পর বাগমারায় ইট ভাটায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৩১ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে গড়ে উঠা চারটি ইট ভাটায়, নিউজ প্রকাশের পর অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা বন ও পরিবেশ অধিদপ্তর এসব অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি ভাটার মালিকসহ ইট ভাটায় কাউকে না পাওয়ায় পানি দিয়ে ভাটা নিভে দেয়া হয়। এছাড়া ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। অন্যদিকে ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে বাইগাছা মতিউর রহমান নামে এক ইট ভাটার মালিককে ঘটনাস্থলে আটক করে পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাগমারায় অবৈধ ভাবে ইট ভাটায় ইট পোড়ানোয় পরিবেশের ক্ষতি করায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিগত দিনে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী।

এরই ধারাবাহিকতায় অবৈধ ভাবে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে জেলা বন ও পরিবেশ অধিদপ্তর বাগমারা উপজেলা প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলায় তিনটি ইট ভাটার কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগের সত্যতা মিলে। অভিযানের সময় উপজেলার বাইগাছা মতিউর রহমান নামে এক ইটভাটার মালিককে ঘটনাস্থলে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সুজনপালশার মোস্তাক আহম্মেদের ভাটা ও সালজোড় এলনাকাসহ তিনটি ভাটায় অভিযানের বিষয় টের পেয়ে ভাটা রেখে সবাই পালিয়ে যায়।

 

আরও পড়ুনঃ- প্রকাশিত নিউজ/  বাগমারায় ইট ভাটা গুলোতে কয়লা’র বদলে, পুড়ছে কাঠ

 

ইট ভাটায় কাউকে না পাওয়ায় ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভাটা গুলো পানি দিয়ে নিভে ফেলা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন থেকে ওই সকল ইট ভাটার মালিক ভাটা চালিয়ে যাচ্ছিল। অভিযানকালে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। একই সাথে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category