• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নীলফামারী সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিকসহ আটক ৭ নওগাঁয় সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে মহেশখালী চ্যানেলে হবে সেতু নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

Reporter Name / ৪৭৪ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রেলস্টেশন সংলগ্ন হঠাৎপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৬৫)। তিনি রহনপুর পৌর এলাকার স্টেশন হঠাৎ পাড়া মহল্লার খোশ মোহাম্মদের স্ত্রী।

রহনপুর রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এসআই) আতাউর বলেন, ট্রেনে আঘাতপ্রাপ্ত ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।

নিহত বৃদ্ধার পরিবার জানান,তিনি সকালের খাবার খেয়ে বাড়িতে কাজ করছিলেন। কোনো একসময় বাড়ি থেকে বেড়িয়ে যান। বেলা ১১টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এ সময় রাজশাহী থেকে রহনপুর গামী ট্রেন রহনপুর রেলস্টেশনে যাচ্ছিল। হঠাৎ চলার পথে ওই ট্রেনটি তাকে স্বজরে ধাক্কা দিলে রেললাইনে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁর আহত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। মৃত্যু বৃদ্ধা কানে কম শুনতেন বলে তার পরিবার জানান। তাঁর মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহেরা খাতুন বলেন, পরিবারের লোকজন ছাড়াই অটোভ্যানে করে ওই বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কিছু মানুষ। চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। চিকিৎসক জানান তাঁর মাথায় বড় ধরনের ইনজুরি ছিল।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category