• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে পিতার হাতে পুত্র খুন

Reporter Name / ৭৫০ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহের জের ধরে পিতার ইটের আঘাতে খুন হয়েছে ছেলে। উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দা পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আজ রবিবার (১৮ জুন ২৩) সকাল আনুমানিক সারে ৬টার দিকে ছেলে জিয়ারুলকে (৪০) ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায় ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দা পাড়া গ্রামের জিয়ারুল তার বাবা জয়নুদ্দিনের কাছে জমি ক্রয় বাবদ ৪৩ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা জয়নুদ্দিন তার ছেলে জিয়ারুলের পেটের নীচে বাম পাশে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং পিতা জয়নুদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিয়মিত মামলা প্রক্রিয়া চলমান রয়েছে ।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category