• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

জার্মান অলিম্পিকে স্বর্ণ জয়ী চাঁপাইনবাবগঞ্জের ওয়াকিয়া

Reporter Name / ৮৮৩ Time View
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩

 

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাটঃ


জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ২০২৩ অলিম্পিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যাপিঠ ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের নবম শ্রেণির কৃতি শিক্ষার্থী ওয়াকিয়া জুথি।

মোসাঃ ওয়াকিয়া খাতুন জুথী উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বীরেশ্বর পুর গ্রামের মোঃ আজাদ আলীর একমাত্র মেয়ে। তিনি গত ২৩ জুন শুক্রবার টিম সাঁতার ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়ে স্বর্ণপদক জয় করেছেন। ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ এবং উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি উম্মে তাবাসসুম বলেন, ওয়াকিয়ার এই অর্জন আমাদের ভোলাহাট উপজেলা তথা সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমি তার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি।

আরও পড়ুনঃ- ড. ফখরুল ইসলাম স্যারের সাথে সৌজন্যে সাক্ষাৎ

তার সামনের চলার পথে আরও যেন এগিয়ে যায় তারজন্য দোয়া চেয়েছেন ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুন ও তার পরিবার। ওয়াকিয়া গত ১২ জুন বাংলাদেশ সরকার ও ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় বাংলাদেশের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন এবং আগামী ২৮ জুন বাংলাদেশে ফিরবে বলে জানা গেছে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca