• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৪৯৩ Time View
Update : শনিবার, ১০ জুন, ২০২৩

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর সাপাহারে পুকুর ও নদীর পানিতে ডুবে হাবিবা (২) ও আসাদুল (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলেন উপজেলার শিমুলডাংগাঁ মধ্য রামাশ্রম গ্রামের খাইরুল ইসলামের মেয়ে হাবিবা (২) ও হাপানিয়া কুৃর্তিপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আসাদুল (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার শিমুলডাঙ্গা মধ্য রামাশ্রম গ্রামে নিজ বাড়িতে শিশু হাবিবাকে বাড়িতে রেখে মাঠ থেকে ছাগল আনতে যায় তাঁর মা হালিমা খাতুন। বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে হালিমা। একপর্যায়ে শিশু হাবিবাকে পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে পানি থেকে তুলে আনেন তারা। এসময় পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাঁরা বুঝতে পারেন পানিতে ডুবে মারা গেছে শিশু হাবিবা।

অপরদিকে উপজেলার কলমুডাঙ্গা বড়িপাড়া গ্রামে নানি বাড়িতে বেড়াতে এসে ওইদিন দুপুর দেড়টার দিকে পূণর্ভবা নদীতে গোসল করতে যায় আসাদুল। এসময় সাঁতার না জানায় নদীর গভীরে পানিতে তলিয়ে যায় শিশু আসাদুল। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ- সরকারি সম্পত্তিতে খাল খননের কাজে বাধা

পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা এবং শিমুলডাংগাঁ গ্রামে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর বলেন, এখনো বাচ্চাদের অবিভাবক কেউ আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category