• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা

Reporter Name / ৪৬৬ Time View
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে নূরনেহার (৬৬) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। রবিবার (২ জুলাই) ভোরে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নূরনেহার ওই গ্রামের মোঃ তৈসুদ্দিনের স্ত্রী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নূরনেহার দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। রবিবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান নূরনেহার। সকালে বাড়ির সবাই ঘুম থেকে উঠে দেখে বাসায় নেই। পরে বাসার পার্শ্ববর্তী আশরাফুল হজ বিষুর আম বাগানে একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূরনেহারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই নূরনেহার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca