• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বদলগাছীতে হাটের দিন লকডাউনের বালাই নেই

Reporter Name / ৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বদলগাছী ( নওগাঁ) থেকে হাসানুজ্জামানঃ নওগাঁর বদলগাছীতে হাটের দিন চলমান লকডাউনের কোন বালাই নেই। গত ১ জুলাই থেকে চলমান ৭ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী দিন- রাত পরিশ্রম করে মানুষকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতে নিষেধ করছেন এবং মাস্ক পরিধান করতে বলছেন। আবার কখনও জরিমানা করছেন। এর মধ্যে সরকার বাহাদুর কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছেন। কিন্তু ৭ জুলাই বদলগাছী হাটে গিয়ে দেখা যায় এই কয়েকদিনের পরিশ্রম মনে হয় বৃথা চলে গেলো। লোকে লোকারন্য। কারো মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। গাদগাদি, ঠাসাঠাসি করে চলছে বেচা- কেনা। থানার গেটের সামনে এমন অবস্থা চললেও কাউকে যেন বলার কেউ নেই। এভাবে চলতে থাকলে সামনে আরো কঠিন অবস্থার সম্মুখীন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca