• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে কোভিড মোকাবেলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

Reporter Name / ৬৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে কোভিড-১৯ মোকাবেলায় আক্রান্ত/ ক্ষতিগ্রস্ত/দুঃস্থ ব্যক্তি/ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮জুলাই২০২১) সকালে উপজেলা পরিষদ এলাকার এই ত্রান বিতরণ করা হয়।এই সময় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাসসহ ও অন্যান্য নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca