• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সাতক্ষীরার কলারোয়ায় চাঁদা না দেওয়ায় পোল্ট্রি ব্যবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name / ৬১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় রেজাউল ইসলাম (৫৫)
নামের এক পোল্ট্রি মুরগি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার
(৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের
ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে বসন্তপুর মোড়ে এ হত্যাকান্ডের
ঘটনাটি ঘটেছে। নিহত রেজাউল ইসলাম ওফাপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের
ছেলে। নিহত শেখ রেজাউলের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন জানান,
ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন, আবজাল হোসেন ও
আজগর হোসেন বেশ কিছুদিন যাবৎ তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না
দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার তারা ওফাপুর স্কুলের সামনে বসন্তপুর মোড়ে তার
পোল্ট্রি মুরগির দোকানে এসে চাঁদার টাকা দাবি করে। এ সময় চাঁদা না দেয়ায়
তাদের সাথে তার ঝগড়া হয়। পরবর্তীতে আনারুলের ছেলে হৃদয়, ওমর মোড়লের ছেলে
রুলামিন, আমিনুদ্দীনের নাতি ছেলে ইমানালী, কাদের ঢালীর ছেলে আব্দুল মাজেদ
ঢালী, হায়দার আলী, রনি দলবন্ধ হয়ে তার দোকানে এসে মারপিট শুরু করে। এ সময়
পাশে থাকা তার পিতা ছুটে আসলে তাকেও ধরে মারপিট করে বুকে কয়েকটি লাথি
মারলে ঘটনা স্থানে তার পিতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে তার
পিতাকে আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে জরুরী
বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এদিকে অভিযুক্ত উজ্জ্বল
হোসেন জানান, পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপনের কাছে তাদের পাওনা টাকা চাইতে
গেলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। কলারোয়া হাসপাতালের জরুরী বিভাগের
কর্তব্যরত ডাক্তার অহিদুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি
মারা যান । কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, ওই
ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য
সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি
অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca