• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

অক্সিজেন সিলিন্ডারগুলি চুয়াডাঙ্গাবাসীর জীবন রক্ষার্থে ব্যবহৃত হবে- এসপি জাহিদ।

Reporter Name / ৫৪২ Time View
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে একের পর এক বাস্তবে রুপান্তর করে চলেছেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। বৈশ্বিক মহামারীর অংশ হিসেবে বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রভাব পড়লে করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার কঠোর লকডাউন কর্মসূচি গ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলায় করোনা প্রার্দূভাব বৃদ্ধি পাওয়ায় করোনা আক্রান্ত হয়ে অনেক মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব মোহাঃ শফিকুল ইসলাম (বিপিএম-বার) এঁর উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য আবুল খায়ের গ্রুপের সৌজন্যে ১০ (দশ)টি বড় অক্সিজেন সিলিন্ডার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।

অদ্য ০৮.০৭.২০২১ খ্রি. দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব মোঃ জাহিদুল ইসলাম উক্ত ১০ (দশ)টি বড় অক্সিজেন সিলিন্ডার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসারত রোগীদের জন্য পৌছে দেন। পুলিশ সুপার চুয়াডাঙ্গার নিকট থেকে সিভিল সার্জন চুয়াডাঙ্গা জনাব এসএম মারুফ হাসান ১০ (দশ) টি বড় অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন। এসময় সদর হাসপাতাল চুয়াডাঙ্গায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানা জনাব আবু জিহাদ ফখরুল আলম খানসহ জেলা পুলিশের অনান্য অফিসার ফোর্স।

পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পেশাগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে তার সাধ্যমত জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এসময় তিনি বলেন “অক্সিজেন সিলিন্ডারগুলি চুয়াডাঙ্গাবাসীর জীবন রক্ষার্থে ব্যবহৃত হবে।” পুলিশ সুপার চুয়াডাঙ্গা এমন মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে জনগনের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহব্বান জানান। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca