• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

অগ্রণী ব্যাংকের সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name / ৩৭৩ Time View
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া শাখার অগ্রহী ব্যংকের সেপটিক ট্যাংকের নির্মাণ
কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও একজন আনসার সদস্য ওই ট্যাংকে পড়ে অসুস্থ হয়। রোববার (১১ জুলাই) সকালে ওই ব্যাংকের নিচে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মিন্টু রহমান নিশ্চিত করেন।

মৃত ব্যক্তি সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকার গৃহ কর্মকারের ছেলে কালু কর্মকার (২৭)। আর অসুস্থ ব্যক্তি রাজশাহী ৪নং আনসার ব্যাটলিয়নের সদস্য বেলাল হোসেন (৩৬)।

মিন্টু জানান; অগ্রণী ব্যাংকের বারঘোরিয়া শাখার বিল্ডিংয়ে নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিক ওই নির্মাণাধীন ট্যাংকে পড়ে যায়। ওই ব্যাংকের চেকপোস্টের ডিউটিরত আনসার সদস্য বেলাল তাকে উদ্ধার করতে গিয়ে সেও ওই ট্যাংকিতে পড়ে গিয়ে অসুস্থ হয়। স্থানীয়রা তাদের দুজনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নির্মাণ শ্রমিক কালু কর্মকারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান; ওই আনসার সদস্য বেলাল অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ায় বর্তমানে সুস্থ আছে। আর ওই মৃত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তাতান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category