• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

Reporter Name / ২৪৬ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের কুরিয়ার সার্ভিস গুলোর স্বেচ্ছাচারিতা চরমে।কানসাট থেকে রাজশাহী আম পৌছাতে লাগছে ৩ দিন।শুধু তাই নয় অনেক সময় আমের কার্টুন কেটে চুরি হচ্ছে আম।এনিয়ে বিস্তর অভিযোগ ভোক্তাদের থাকলেও দেখার কেউ নাই। ভোগান্তি শর্তেও চলমান লকডাউনের কারনে অনেকটা বাধ্য হয়েই উপহারের আম পাঠাতে নির্ভর করতে হচ্ছে ভোক্তাদের।
কানসাটের আমচাষী রবিউল ইসলাম জানান, তিনি রাজশাহীর এক ব্যক্তির কাছে গত ৮ জুলাই কানসাটের করোতায়া কুরিয়ারে বুকিং দিলেও ১০ জুলাই দুপুর পর্যন্ত আম পাননি।এ নিয়ে তিনি রাজশাহী অফিসে কয়েকদফা যোগাযোগ করেও আমের হদিস পাননি।
অপরদিকে শিবগঞ্জের তাসির আলী কুমিল্লায় আম পাঠিয়ে ভোক্তার কাছে আম পৌছানোর আহেই পচে সম্পূর্ন নষ্ট হয়ে যায়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ করতোয়া কুরিয়ারের পরিচালক রাকু জানান, তিনি ৮ জুলাই বুকিং দেয়া আম সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পাঠিয়ে দিয়েছেন।শুক্রবার বন্ধ থাকায় শনিবার সকালে সে আম পেয়ে যাবার কথা।কিন্তু কেন আম ডেলিভারী হয়নি তা তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca