• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

তিনটি ধারাবাহিক নাটকে হিমির

Reporter Name / ৭১৪ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

টিভি ধারাবাহিকে বেশ ব্যস্ত সময় পার করছেন গ্ল্যামারকন্যা সুমাইয়া হিমি। তার হাতে এখন তিনটি ধারাবাহিক নাটক আছে। এগুলো হলো- শামীম জামানের ‘প্রিয়জন’, মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’ এবং সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’। হিমি গণমাধ্যমকে বলেন, ‘তিনটি ধারাবাহিকই গল্পনির্ভর। গতানুগতিক গল্পের বাইরে কাজ করছি। অনেকে টিভি ধারাবাহিক নিয়ে সমালোচনা করেন। তবে আমি বলবো, আমাদের এখনো অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। কিন্তু বিভিন্ন কারণে এগুলো দর্শকের চোখে পড়ছে না।’

ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও কাজ করছেন তিনি।গত কাল আরবি এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্ত হয়েছে তার অভিনীত ‘ভালোবাসি’ শিরোনামের একটি একক নাটক। এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম সাইদ। এদিকে অভিনেত্রী একটি প্রতিষ্ঠানের সাতটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের আগেই এগুলোর শুটিং শেষ করবেন তিনি। হিমি তার ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘টিভি নাটকের পাশাপাশি বিজ্ঞাপনের দিকে জোর দিচ্ছি। বিজ্ঞাপনের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে সবসময় থাকা যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca