• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১১১ টি প্রতিষ্ঠানকে জরিমানা

Habibulla Sipon / ৭৮৯ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

কোভিড মহামারীকালে এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি এমপির পরামর্শে এবং সম্মানিত বাণিজ্য সচিব মহোদয়ের তত্বাবধানে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতন করা হয়।

ঢাকা মহানগরীর কাওরান বাজার, নিউমার্কেট, পলাশী, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন নিত্যপণ্যের বাজার, সুপারশপ, ফার্মেসীতে এবং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মাসুম আরেফিন, জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাগফুর রহমান এবং জনাব মাহমুদা আক্তার। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে মসলা, ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, আদা,চিনি, কাঁচা সবজি, ঔষধ, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১১১ টি প্রতিষ্ঠানকে ৬,৪১,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবি কর্তৃক সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা আসন্ন ঈদুল আজহা এবং সরকারী বিধিনিষেধ এর সময় বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার জন্য সকল ব্যবসায়ীদের আহবান জানান। সেই সাথে বাজারে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ক্রেতা-বিক্রেতাদের অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca