• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শিবগঞ্জে একটি সেতুর অপেক্ষায় ২০০ বছর

Reporter Name / ৪৯৮ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

শিবগঞ্জে একটি সেতুর অপেক্ষায় ২০০ বছর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০০ বছর পেরিয়ে গেলেও একটি সেতুর অপেক্ষায় ৬টি ইউনিয়নের ৩ লাখ মানুষ। বহু পুরনো এ ঘাটে একমাত্র বাঁশের সাঁকোই হচ্ছে নদী পারাপারের শেষ ভরসা।

শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নে পাগলা নদীর ওপর বটতলা ঘাট দিয়ে শ্যামপুর, মনাকষা, শাহাবাজপুর, বিনোদপুর, কানসাট ও দুর্লভপুর ইউনিয়নের মানুষ ঘাটটিতে নির্মিত বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হয়। এ ঘাটের এপারে ও ওপারে ৫টি কলেজ, ১০টি উচ্চবিদ্যালয়, ৭টি মাদ্রাসাসহ প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

শ্রাবণ থেকে অগ্রহায়ন মাস পর্যন্ত নৌকায় পারাপার হতে হয় বটতলা ঘাট দিয়ে। বাকি ৭ মাস বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয়। এর ওপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি বার বার দেয়া হলেও প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে যায়, হয়নি ব্রিজ।

বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে যাত্রীদের দিতে হয় অতিরিক্ত টোল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজারাদার চেয়ে বেশী টোল আদায় করলে প্রতিবাদ করে কোন লাভ হয়না।

শ্যামপুর ইউনিয়নের তারেক রহমান বলেন, এ ঘাটে ব্রিজ নির্মাণের জন্য ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনজন সংসদ সদস্যকে অনুরোধ করেও কোন সুরাহা মেলেনি। নির্বাচন আসলে তারা শুধু প্রতিশ্রুতি দেন। নির্বাচন শেষ হলে তারা আর খোঁজ নেন না এ অঞ্চলের মানুষের।

শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বলেন, পাগলা নদীর ওপর প্রায় ২০০ বছরের এ পুরাতন বটতলা ঘাট দিয়ে ৬টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষ অতি কষ্টে পারাপার হয়ে থাকে। তবুও এখন পর্যন্ত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সূদৃষ্টি পড়েনি এখানে। দূর্ভোগ কমাতে ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ইতোমধ্যে ঘাটটির উপর দিয়ে ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে মাটি পরিক্ষার কাজ সম্পর্ন হয়েছে। এখন ডিজাইন, অর্থ বরাদ্দর পর অনুমোদন পেলেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca