• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নাচোলে মেয়র কাপ পা-গোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৩৭৮ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

অলিউল হক ডলার:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেয়র কাপ পা-গোলী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেহুলা বিপ্লবী সংঘ বনাম হাজিডাঙ্গা ক্রীড়া সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেহুলা বিপ্লবী সংঘ হাজী ডাঙ্গা ক্রীড়া সংঘকে (২-০) গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খোলায় ম্যান অব দ্যা সিরিজ ও ফাইন্যাল খেলার ম্যান আব দ্যা ম্যাচ হন বেহুলা বিপ্লবী সংঘের হানজালা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানের আলোচনাসভায় কাউন্সিলর হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, লেখক আলাউদ্দিন আহম্মেদ বটু,ক্রিড়া ব্যক্তিত্ব সিতারাম প্রামানিক,স্বপন সাহা,খাইরুল ইসলাম ও পৌর সভার কাউন্সিলর বৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু বিজয়ী দলের হাতে প্রাইজ মানি ১০হাজার ও বিজিত দলের হাতে ৭হাজার টাকা ও ট্রফি তুলে দেন। খেলায় রেফরির দায়িত্ব পালন করেন সাকিল রেজা, লাইন্স ম্যান এর দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান ও বাদশা,ধারাভাষ্য দেন আব্দুল আলিম ও হায়দার আলী।খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলার আহবায়ক আরিফ হোসেন ও সনত সাহা।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca