• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

৯৯৯-এ ফোন পুলিশ বাঁচালো শালিকের প্রাণ

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করায় রক্ষা পেল বিদ্যুতের তারে ঝুলন্ত এক শালিক পাখি। এ সময় পাখিটিকে উদ্ধার করে পল্লী বিদ্যুৎ বিভাগ। তাদেরকে সহযোগিতায় গলাচিপা থানা পুলিশ এগিয়ে আসে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার লঞ্চঘাট এলাকায় শনিবার শেষ বেলায়। পাখি প্রেমিক পৌর এলাকার যুবক মাইদুল হক মিকু জরুরি সেবায় ফোন দেয়ার কারণেই রক্ষা পেল পাখিটি। শালিকটি উদ্ধারের সময় শতশত উৎসুক জনতা ভিড় করে। এতে প্রশংসায় ভাসছে পাখি প্রেমিক মিকুসহ বিদ্যুৎ ও পুলিশ বিভাগ।
প্রত্যক্ষদর্শী ও পাখি প্রেমিক জানায়, লঞ্চঘাট এলাকায় মাহাবুব মিয়ার চায়ের দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের উপর বসে শালিক পাখিটি। পাখিটির পায়ে সুতা বাধা থাকায় সুতাটি জাম্পারের সাথে আটকে যায়। প্রায় ২৪ ঘণ্টা ধরে আপ্রাণ চেষ্টা করেও রক্ষা পায়নি পাখিটি। শনিবার বিকেল ৫টার সময় ওই এলাকায় ঘুরতে গিয়ে পাখি আটকে পড়ার বিষয়টি মিকুর নজরে আসে। এটা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চায়। ৯৯৯ থেকে মিকুর সাথে দশমিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে সংযোগ করে দেয়া হয়। এরপর জরুরি সেবা থেকে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শওকত আনোয়ার ইসলামকেও বিষয়টি জানানো হয়। তাৎক্ষনিক তিনি গুরুত্ব সহকারে পল্লী বিদ্যুতের গলাচিপা জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো: মাইনুদ্দিনকে জানায় এবং ঘটনাস্থলে পুলিশ পাঠায়। ডিজিএম জানতে পেরেই আলোর গেরিলা দলের সদস্য মো: রাজু আহম্মেদ ও মো: শরিফ আহম্মেদকে ঘটনাস্থলে পাঠিয়ে বিকেল সোয়া ৬টায় পাখিটিকে জীবিত উদ্ধার করে। এরই মধ্যে ২৪ কিলোমিটার পথ অতিক্রম করে দশমিনা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার শেষে পাখিটিকে গলাচিপা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। পাখিটির ডান পা ভেঙ্গে গেছে বলে চিকিৎসক জানায়। পাখিটির শারীরিক অবস্থা খারাপ থাকায় চিকিৎসা শেষে সুস্থতার জন্য পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস রোড এলাকার স্থানীয় পাখি ব্যবসায়ী মো: ফরহাদ হোসেনের কাছে রাখা হয়েছে।
এ ব্যাপারে পাখি ব্যবসায়ী মো: ফরহাদ হোসেন জানান, পাখির ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। পাখিটির পরিপূর্ণ সুস্থতার জন্য আমার কাছে রাখা হয়েছে। বর্তমানে আমার পাখিগুলোর সাথে রয়েছে। আমি নিয়মিত পরিচর্যা করছি।
পল্লী বিদ্যুতের গলাচিপা জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো: মাইনুদ্দিন জানান, শালিক পাখিটি উদ্ধার করতে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি। পাখিটি পরিপূর্ণ সুস্থ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে অবমুক্ত করা হবে। এ ধরণের মানবতার সেবায় সবার এগিয়ে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca