• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বাঘায় জনস্বার্থে লকডাউনে বাস্তবায়নে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান

Reporter Name / ৩২১ Time View
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

বাঘা (রাজশাহী )প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ঈদ উল আযহা পরবর্তী
চলমান লকডাউন বাস্তবায়নের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ।

স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিদের ও লকডাউন ফলপ্রসূ করার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক বিহীন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করছেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করে গন্তব্য ফলপ্রসূ না হলে তাদেরকে বাড়ীতে ফিরে যাওয়ার আহব্বান জানাচ্ছেন তিনি।

অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা আনুসারে প্রথম দিন ( ২৩ জুলাই) ২৮ জনকে ১৪১০০/- টাকা এবং দ্বিতীয় দিনে সকাল ১১টা পর্যন্ত ৬ টি মামলায় মোট ২ হাজার ৯ শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান বলেন,চলমান লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে আজ বাঘা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা আনুসারে ৬ জনকে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়৷ জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca