• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি

কুয়াকাটা আলিপুরে মৃত্যুদেহ দেনাদারের বসত ঘরের দরজার সামনে টাকা আদায়ের প্রতিবাদ

Reporter Name / ৩২০ Time View
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধি

মৃত্যুতে যখন পাঞ্জা লড়ছে, তখনো পাওনা টাকা পরিশোধ করার কোন সাড়া দেয়নি দেনাদার, শেষে চিকিৎসা ছাড়াই মৃত্যু হয়েছে পাওনাদারে। কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরে সুনীল দাস (৫৭) নামের এক লন্ডি ব্যবসায়ীর মৃত্যুদেহ দেনাদারের বসত ঘরের দরজার সামনে ফেলে রেখে প্রতিবাদ এবং পাওনা টাকা দাবি করেছে তাঁর স্বজনরা।

মৃত সুনীল দাসের স্ত্রী মাদুরী (৫২) দাসের দাবি, তাঁর স্বামী স্থানীয় ইউসুফ মুসুল্লীর নিকট থেকে ১২ লাখ টাকায় (একটি ভিটি) তিন শতক জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘ একযুগেও জমি বুঝিয়ে দেয়নি। এরপর থেকে টাকা ফেরৎ চেয়ে আসছিল সুনীল। ইতোমধ্যে সুনীল দাস অসুস্থ হয়ে পড়লে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় শুক্রবার রাতে নিজের বসতঘরে তার মৃত্যু হয়। মাধুরী আরো বলেন অসুস্থ হওয়ার পরেও বারবার তার কাছে টাকা চাইতে গেলে সে নিজে ক্ষমতা দেখি এবং রাগারাগি করে তাড়িয়ে দেয়।

শনিবার সকাল ১০টার দিকে মৃত সুনীলের মরদেহ ইউসুফ মুসুল্লীর ঘরের সামনে এনে রাখা হলে আশেপাশের শতশত মানুষ ভীড় করেন। এবং মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া এবং মহিপুর থানার ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বিষয়টি সমাধানে তৎপর হন। কিন্তু ইউসুফ মুসুল্লী এবং তার পরিবারের লোকজন ঘর ছেড়ে পালালে প্রায় একঘন্টা পেরিয়ে গেলেও কোন সমাধান হয়নি।

জাহিদুল ইসলাম জাহিদ,
কুয়াকাটা প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category