• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সাপাহারে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে উপজেলা প্রশাসনের অভিযান

Reporter Name / ৩৩৬ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

চলমান বৈশ্বিক দূর্যোগ নভেল করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলার অংশ হিসেবে আজ রোববার বিকেলে সাপাহার থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেনের নের্তৃত্বে সদরের জনবহুল বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

মাস্ক ব্যবহারে অনীহা এবং নির্দেশনা অমান্য করে করোনা ঝুঁকি সৃষ্টির অপরাধে ১২ জন ব্যক্তিকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনি উপস্থিত পথচারীগণসহ সকলকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন এবং করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে সকলকে সচেতন থাকবার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca