• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শিবগঞ্জে লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী চলছে টানা ১৪ দিনের কঠোর লকডাউন । ঈদুল আযহা পরবর্তী গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউন চলবে আগামী ৫ আগষ্ট পর্যন্ত । এদিকে ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার চেষ্টাসহ বিভিন্ন কারনে বাইরে বের হওয়ার প্রবণতাও যেন বেড়েছে । চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পড়েছে একই প্রভাব । লোকজনকে স্বাস্থ্যবীধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন । উপজেলার বিভিন্ন হাট-বাজার, দোকানপাট, বিনোদনকেন্দ্র ও জনসমাগমস্থলে প্রতিনিয়তই চলছে প্রশাসনের কঠোর নজরদারি । হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও । সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহলও অব্যাহত রয়েছে শিবগঞ্জের বিভিন্ন জায়গায় । বিশেষ করে উপজেলার কানসাট আমবাজারে স্থানীয় প্রশাসনের রয়েছে বিশেষ তদারকি । এবিষয়ে জানতে চাইলে শিবগঞ্জে দায়িত্বরত সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র্য জানান, সরকার নির্দেশিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবীধি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর । শিবগঞ্জ অত্যন্ত জনবহুল একটি উপজেলা, এরপরও প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি মানুষকে ঘরে রাখতে । হাট-বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলে আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca