• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে করোনায় স্বামীর মৃত্যুর ২৪ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু

Reporter Name / ৩৪৯ Time View
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

চাঁপাই নবাবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে স্বামী মৃত্যুর ২৪ ঘন্টার মাথায় চলে গেলেন স্ত্রীও। সোমবার ভোর ৫ টার দিকে তিনি মারা যান। মৃত মহিলা জেলার সদর উপজেলার রাজারামপুর মহল্লার রফিকুল ইসলামের স্ত্রী। জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যু নিশ্চিত করে জানায়, রবিবার জেলা হাসপাতালের করোনা ইউনিটে জেলার সদর উপজেলার চান্দাই এর এক মহিলা করোনার উপসর্গ নিয়ে বিকেলে এবং একই উপজেলার নামোসংকরবাটি এলাকার এক মহিলা সন্ধ্যায় , মহাডাঙ্গা গ্রামের এক মহিলা রাতে ও একই দিন রাত সাড়ে ৯টার দিকে রাজারামপুর মহাল্লার রফিকুল ইসলাম করোনায় মারা যান। রফিকুল ইসলামের মৃত্যুর পর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার স্ত্রীও মারা যান। প্রসঙ্গত: করোনায় আক্রান্ত রফিকুল ও তার স্ত্রী ৭ জুলাই ভর্তি হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca