• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

পঞ্চগড়ে চারদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছে একটি পরিবার

Reporter Name / ২৬৫ Time View
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

পঞ্চগড় প্রতিনিধি
চারদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছে জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারি মাহানপাড়া গ্রামের একটি পরিবার। ফরহাদ ফেরদৌস নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী (পান দোকানদার) তিন বছর ধরে ওই গ্রামে বসবাস করে আসছে। নিজের জমি দাবি করে একই গ্রামের আল মামুন ও হাফিজুল ইসলাম দলবল নিয়ে তার বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও মারপিট করে। এরপর থেকে দরিদ্র ভুক্তভোগী ওই পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন কারছে।
এ ঘটনায় ফরহাদ ফেরদৌস বাদি হয়ে রবিবার পঞ্চগড় সদর থানায় আল মামুন ও হাফিজুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকেই গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহার ও সরেজমিন গিয়ে জানা গেছে, ফরহাদ ফেরদেীস পৈতৃক ১ বিঘা জমিতে চাষাবাদ করে ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে আল মামুন ও হাফিজুলের সঙ্গে ফরহাদের বিবাদ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। চলতি বছরের ৩ জুলাই আল-মামুন ও হাফিজুল ইসলামসহ তাদের লোকজন ওই জমি দখল করতে আসে। এসময় ফরহাদের মা ফয়জান নেছা ও স্ত্রী শাহিনা বাঁধা দিলে আসামীরা তাদের মারপিট করে। মারপটি ও হত্যার চেষ্টার ঘটনায় ৬ জুলাই পঞ্চগড় সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৫ জুলাই আসামীরা জামিনে মুক্তি পেয়ে পরদিন ১৬ জুলাই মামলা তুলে নিতে ফরহাদকে হুমকি দেয়। পরদিন আবারও ফরহাদ ফেরদৌস জীবনের নিরাপত্তা চেয়ে আল মামুন, হাফিজুল, জমিরুল ইসলামের নামে একটি সাধারণ ডাইরী করেন এবং আসামীদের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ফরদাদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট করে। এসময় ফরহাদের মা ফয়জান ও স্ত্রী শাহিনা বাঁধা দিলে আসামীরা তাদেরকেও মারপিট করে। পরে স্থানীয়রা পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ফরহাস ফেরদৌস জানান, আসামীরা বারবার জোরপূর্বক আমার জমি দখলে নিতে চায়। তারা কয়েক দিন পর পর আমার জমি দখল করতে আসে মারপিট করে হুমকি দেয়। আসামীরা আমার তিনটি ঘরে আগুন দেয়। এতে নগদ টাকা, শুকনো মরিচ, পাট, আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র সম্পুর্ণ পুড়ে যায়। আমি নিরুপায় হয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। আমার ঘর বাড়িতে আগুন, ভাংচুর ও আমার মা এবং স্ত্রীকে মারপিটের বিচাই চাই।
এ বিষয়ে অভিযুক্ত আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অগ্নিসংযোগ, ভাংচুর ও মারপিটের অভিযোগ অস্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মো. কাইয়ুম আলী জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে আসামীরা দোষী সাব্যস্ত হলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca