• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

ম্যারাডোনাকে স্মরণ করে কত জরিমানা দেবেন মেসি?

Reporter Name / ২২৬ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মুহূর্তটা এখনো সবার চোখে লেগে আছে। গতকাল ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার চতুর্থ গোলটি এসেছে লিওনেল মেসির পা থেকে। কাগজে-কলমে লেখা থাকবে গোলে সহায়তা ছিল ফ্রান্সিসকো ত্রিনকাওর। কিন্তু সেটা শুধু মেসিকে পাসটা দিয়েছিলেন বলে। গোলটা বানিয়ে নেওয়া আর গোল করা—পুরোটাই মেসির কল্যাণে।

ওসাসুনা বক্সের বাইরে বল পেয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটানো শুরু করলেন। কাটানো শেষে বক্সের একদম কাছে এসেই নিলেন শট। বল গোলরক্ষকের বাঁ দিক দিয়ে আশ্রয় নিল একদম কোনায়। সে গোল করেই ছুট মেসির। প্রথমেই বার্সেলোনার জার্সিটা খুলে নিলেন। সে জার্সির নিচেই ছিল নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি।

নিজের শৈশবের ক্লাবের ১০ নম্বর জার্সিটা গায়ে চাপিয়ে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি। জার্সি খোলায় নিয়ম লঙ্ঘনের দায়ে হলুদ কার্ড দেখানো হয়েছিল তাঁকে। এবার জানা যাচ্ছে, এভাবে অন্য একটি জার্সি দেখানোয় অর্থদণ্ডও দিতে হবে বার্সেলোনাকে।

ইউরোপ অধ্যায় শেষ করে প্রিয় বোকা জুনিয়র্সের জার্সিতে অবসর নিয়েছিলেন ম্যারাডোনা। তবে তাঁর আর্জেন্টিনায় প্রত্যাবর্তন হয়েছিল নিওয়েলস ক্লাবের জার্সিতে। যে ক্লাবে বেড়ে উঠেছিলেন মেসি। নিওয়েলসে ম্যারাডোনার অভিষেক দেখতে সেদিন মাঠে গিয়েছিলেন ছয় বছরের মেসিও। সে ম্যাচে একটা গোল করেছিলেন ম্যারাডোনা। গোলটি কেমন ছিল? গতকাল মেসির গোলটা একটু মনে করে দেখুন।

এবার সে জায়গায় শুধু মেসির স্থলে ম্যারাডোনাকে বসিয়ে নিলেই হয়ে যাবে। একই ভঙ্গিতে ছুটে প্রায় গোলবারের একই জায়গায় বল পাঠিয়েছিলেন ম্যারাডোনা।

অর্ঘ্য দিতে শুধু ম্যারাডোনার ১০ নম্বর জার্সি পরেননি, গোলটিও প্রায় অনুকরণ করে নিয়েছিলেন মেসি। অদৃষ্টে লেখা না থাকলে এভাবে অর্ঘ্য দেওয়া কঠিন। কিন্তু ঝামেলা পাকাচ্ছে স্প্যানিশ ফুটবলের আইন। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মের ৯১ নম্বর আর্টিকেলে লেখা আছে, ‘যদি কোনো খেলোয়াড় গোল করার পর বা অন্য কোনো কারণে জার্সি উঁচিয়ে ধরে এবং যেকোনো ধরনের বিজ্ঞাপন, স্লোগান, বার্তা, কোনো সংকেত, অ্যানাগ্রাম বা ছবি দেখান, তবে যে কারণেই কাজটা করা হোক না কেন, তাঁকে শাস্তি দেওয়া হবে। অপরাধী হিসেবে সতর্ক করা হবে এবং তিন হাজার ইউরো জরিমানা করা হবে।’

মেসির অবশ্য মাত্র তিন হাজার ইউরো জরিমানা দিতে কোনো আপত্তি থাকার কথা নয়। ম্যারাডোনার মতো কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোই ছিল তাঁর উদ্দেশ্য। নিজের ইচ্ছা পূরণ হয়েছে, সম্ভাব্য সবচেয়ে সেরা উপায়ে নিজের আইডলকে সম্মান জানাতে পেরেছেন—হাসতে হাসতেই জরিমানা দেওয়ার কথা মেসির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca