• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ

Reporter Name / ৩১০ Time View
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শান্তিমোড়ে আগ্নেয়াস্ত্র-গুলি পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৩টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা।

সোমবার সকালে এক প্রেসনোটে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া, পিএসসি, এসি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের অস্ত্র পাচারের খবর পেয়ে রবিবার(২৯ নভেম্বর) রাতে মনাকষা

বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শান্তির মোড় নামক স্থানে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে বিশেষ অভিযান চালায়।

বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান সুটার গান, ৩টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮ হাজার ৬’শ টাকা। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category