• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গণমাধ্যমে নিউজ প্রকাশের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নামে উপজেলা প্রশাসন

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ হাটে সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মানের অভিযোগে অভিযানে নামে প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোহনগঞ্জ হাটের প্রভাবশালীর নির্মানাধীন অবৈধ দোকান ঘরে সেনা, পুলিশ, আনসার বাহিনীর সদস্য সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। অভিযানে সরকারী খাস জমিতে রাতারাতি অবৈধ ভাবে দোকান নির্মাণ করায় তা ভেঙ্গে দেয়া হয়েছে।

সরকারী হাটের জায়গায় অবৈধ ভাবে জোরপূর্বক দোকান ঘর নির্মান করে আসছিলেন স্থানীয় রানা সরদার নামের এক প্রভাবশালী। বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা প্রশাসন সহ সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন।

অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহসিলদার) ওই দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করার জন্য পাঠানো হয়।

সেখানে গিয়ে ওই তহসিলদার দোকান ঘরের নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। প্রথমে বন্ধ না করলেও পুনরায় গিয়ে বন্ধ করতে বলেন। পরে সময়িক সময়ের জন্য নির্মাণ কাজ বন্ধ রাখে প্রভাবশালী রানা সরদার।

সন্ধ্যার পর শুরু হয় লাইটের আলোয় সেই দোকান ঘরের ঢালাই কাজ। রাতের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে রানা সরদার। সরকারী নির্দেশনা অমান্য করে বন্ধ করা নির্মাণাধীন দোকান ঘরের কাজ শেষ হয়েছে বিষয়টি প্রশাসনের কানে আসে। নড়েচড়ে বসে প্রশাসন।

সকাল হতেই প্রভাবশালী সেই ব্যক্তির নির্মাণকৃত দোকানে অভিযান পরিচালনা করেন প্রশাসন। অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে দোকান ঘরটি।

এর আগেও মোহনগঞ্জ হাটে সরকারী দখল করে বিক্রয়ের মহোৎসব শুরু করেছেন রানা সরদার। তার বাড়ি গনিপুর ইউনিয়নের মোহনহঞ্জ গ্রামে।

হাটের নিকটে বাড়ি হওয়ার কারনে হাটের সরকারী অনেক জায়গা রয়েছে তার দখলে। সেই জায়গাগুলো দিনকে দিন বিক্রয় করে চলছেন।

তারই ধারাবাহিকতায় মোহনগঞ্জ পান হাটায় বর্তমানে দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করে আসছিলেন তিনি। সরকারী খাস জমি যেন তাদেরই।

দিনে দুপুরে তার ক্যাডার বাহিনীর সদস্যদের বসিয়ে রেখে নির্মাণ করে আসছিলেন দোকান ঘর। কেউ কথা বলার সাহসও পায় না তাদের সামনে।

সরকারী জমি দখল আর বিক্রয় এটাই যেন তার নেশায় পরিনত হয়ে গেছে। সম্প্রতি মোহনগঞ্জ হাটে এরকমই একটি জায়গা দখল করে সাড়ে সাত লাখ টাকায় বিক্রয় করেছেন রানা সরদার।

মোহনগঞ্জ হাটে তাদের পরিবারের কব্জায় রয়েছে প্রায় কোটি টাকার সরকারী সম্পত্তি। এছাড়াও মোহনগঞ্জ হাটে কয়েকটি পরিবারের দখলে রয়েছে সরকারী অনেক জায়গা। এতে সরকারী কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে পড়ে আছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, সরকারী জমিতে কেউ নিজের ইচ্ছে মতো অবৈধ ভাবে ঘর নির্মাণ করতে পারবে না।

প্রভাবশালীরা যতো বড়ই হোক আইন সবার জন্য সমান। প্রশাসনের নিষেধ অমান্য করে রাতারাতি পাকা দোকান ঘর নির্মাণ কাজ শেষ করে। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে নির্মাণকৃত দোকান ঘর ভেঙ্গে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca