• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 16 জনের মৃত্যু আহত অনেকেই, জেলা পুলিশ সুপারের পরিদর্শন ।

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

নিউজ ডেস্কঃ
স্মরণকালের ভয়াবহ বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে ১৬ জনের মৃত্যু এবং অনেকেই আহত। স্বজন হারানোর আহাজারীতে পদ্মার তীরবর্তী পাকা ও নারায়ণপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের আলিমনগর ঘাট হতে আজ ০৪/০৮/২০২১ তারিখ বেলা আনুমানিক ১১:০০ টায় ২৮/৩০ জন যাত্রী নৌকা যোগে শিবগঞ্জ থানাধীন চরপাকা এলাকায় বিয়ের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ১২:০৫ টায় শিবগঞ্জ থানাধীন চরপাকা দক্ষিণ পাকা ঘাট এলাকায় পৌঁছানোর পর বৃষ্টি শুরু হলে নৌকার যাত্রীরা ঘাটের একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নেয়। সেই মূহুর্তেইই উক্ত ছাউনিতে বজ্রপাত হলে ১৬ জন নিহত এবং অনেকে আহত হয়।

সংবাদ পেয়েই দ্রুত ঘটনস্থলে উপস্থিত হন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব, বিপিএম, পিপিএম (বার) । তিনি নিহতদের পরিবারের খোঁজ খবর নেন এবং আহতদের সদর মডেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca