• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

জাহাঙ্গীর আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিবো দায়িত্ব” স্লোগানে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, আসক্ত পুনর্বাসন সংস্থা-আপস ও লাইট হাউস কনসোর্টিয়ামের সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস হতে একটি র‍্যালী বের হয়ে সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস সামস্, মোসা. শামশুন নাহার, মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মমেনা খাতুন, লাইট হাউসের হিজরা সম্প্রদায়ের প্রতিনিধি ববিতা, স্বাস্থ্য সহকারী রাসেল সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এইডসের হার অনেক কম। বর্তমানে দেশে.০১ শতাংশ জনগোষ্ঠী এইডসে আক্রান্ত রয়েছে। সরকারের নানামুখী পদক্ষেপে আক্রান্তের হার শূন্য করা হবে। সারাবিশ্ব প্রতিদিন ৫ হাজার রোগী এইডসে সনাক্ত হয়, যাদের মধ্যে ৫’শ জন্যই কিশোর কিশোরী। তাই এবিষয়ে কমবয়সী ছেলেমেয়েদেরকে সচেতন করার কোন বিকল্প নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category