• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সিরাজগঞ্জে বিষাক্ত মদ পানে তিন জনের মৃত্যু

মনিরুজ্জামান / ২৩৩ Time View
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

মনিরুজ্জামান,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে সোমবার (৯ আগস্ট) সকালে ২ জনের দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার (৮ আগস্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকা এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব ও সিকিমের ছেলে আব্দুল এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের ।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যু অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করে। তবে মদপানে মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুক জানান, আমরা বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে সকালে ২ জনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca