বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জন কৃষকের মাঝে বাডিং নাইফ, সিকেছার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, উপজেলার কৃষকদের অাধুনিকায়ন করনের জন্য এবং উন্নত পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থের দ্বারা কৃষকদের উৎসাহিত করার জন্য এইসব কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।