• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা চ্যানেল পাড়ি দিলেন পুলিশ সার্জেন্ট মো: রাশেদুল ইসলাম

Reporter Name / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

মো.আলী আশরাফ মোল্লা :

বাংলাদেশ পুলিশের প্রথম কোন সদস্য হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড করলেন পুলিশ সার্জেন্ট মো. রাশেদুল ইসলাম। তিনি ৩০ নভেম্বর সকাল ৯.২৫ মিনিটে ১৬.১ কিলোমিটার দৈঘ্য বাংলা চ্যানেল টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করে ৩.২৪ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌছায়। তার এই চ্যানেল পাড়ি দিতে মোট সময় লেগেছে ৫ ঘন্টা ৫৯ মিনিট। তাদের এই গ্রুপে মোট সদস্য সংখ্যা ছিল ৪০ জন। এই টিমে পুলিশের আরও একজন সদস্য ছিলেন জনাব মিশু বিশ্বাস। তিনি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা। তার এই চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ৬ ঘন্টা ২৩ মিনিট। এই তথ্য টি নিশ্চিত করেছেন, বাংলা চ্যানেল সাতার ম্যানেজমেন্ট এর লিপটন সরকার। বাংলা চ্যানেল পাড়ি দেওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন। তাদের জন্য সবাই শুভ কামনা ব্যক্ত করেছেন। রাশেদ বাংলাদেশ পুলিশে ২০১১ সালে পুলিশ সার্জেন্ট পদে যোগদান করেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা ট্রাফিক জোনে কর্মরত। বাংলা চ্যানেল সফলতার সাথে অতিক্রম করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ২০১১ ব্যাচের সকল সার্জেন্ট। বাংলাদেশ পুলিশ সার্জেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। তার এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকবে এই শুভ প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category