• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Reporter Name / ২৪১ Time View
Update : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

উপজেলা প্রতিনিধি (হাকিমপুর),দিনাজপুরঃ-

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী এবং ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরত আসা অব্যহৃত রয়েছে।

আজ রবিবার সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, আজ রবিবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।অপরদিকে আজ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস সে কারণে ভারতীয় রপ্তানিকারকরা কোনো পণ্য রপ্তানি বা আমদানি না করার ঘোষণা দেওয়ায় বন্দরের আমদানি রফতানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।তবে আগামীকাল সোমবার সকাল থেকে আবারো আমদানি রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সেকেন্দার আলী জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca