ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। ১৫ আগষ্ট রোজ রবিবার সূযোর্দয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৭টায় উপজেলা পরিষদ খেলার মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ। সুবিধা মত সময়ে দিন ব্যাপী নানা অনুষ্ঠান। বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকতা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা কৃষি কর্মকতা মোঃ আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক ও উপজেলা আলীগ সহসভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসে অতিথিগণ। ছবি তোলা হয়েছে বেলা সাড়ে ১১টার সময়।
বীর মুক্তিযোদ্ধাদের
ভোলাহাটে উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট সাড়ে ৯টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। পরে মেডিকেল মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক,বীর মুক্তিযোদ্ধা মোঃ একরাম হোসেন মোঃ মেসের আলী, মোঃ আফসার হোসেন। বক্তব্য শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও মোঃ আব্দুল কাদের।
ছবিক্যাপশনঃ ভোলাহাট মেডিকেল মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন।ছবি তোলা হয়েছে সকাল সাড়ে ৯টার সময়
ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগষ্ট রবিবার বেলা ১০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুসাপমাল্য অপর্ণ করা হয়। পরে উপজেলার মেডিকেল মোড়ের মোহবুল্লাহ কলেজ মাঠে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন করার পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ আশরাফুল হক চুনুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মোঃ জিয়াউর রহমান। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চঁাপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডাঃ মোঃ সামিল উদ্দিন শিমুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ এরফান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, সহ সভাপতি মোঃ আব্দুল গাফ্ফার মুকুল, মোঃ আফরাজুল হক বাবু, সহ সম্পাদক পিয়ার জাহান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মোসাঃ হোসনে আরা পাখি, জামবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন আইরন, দলদলী ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু, গোহালবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ নিয়ামত আলী, ভোলাহাট ইউনিয়নের মোঃ মোয়াজ্জেম হোসেন নিখিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামিউল্লাহ সিফাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সুলতানুল ইসলাম বুলেটসহ অন্যরা।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন। ছবি তোলা হয়েছে সকাল সাড়ে ১০টার সময়।