মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. খোরশেদ আলম বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য তারেক শামস্ খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি।
যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার সম্পাদক খালিদ হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশাল একটি শোক র্যালী উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে। র্যালী ও আলোচনা শেষে নেতাকর্মীর মাঝে গাছ বিতরন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।