• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

বঙ্গবন্ধুর মুর‍্যাল উদ্বোধন ও পুষ্পস্তবক অর্পণে আসেনি আ.লীগ নেতারা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল উদ্বোধন ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আ.লীগ নেতাদের উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। মঙ্গলবার (১৭ আগষ্ট) ভোলাহাট উপজেলা আ.লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এ ঘটনায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বুল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ৬ লাখ টাকা ব্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল নির্মাণ করা হয়। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মাধ্যমে সেদিন (১৫ আগষ্ট) সকালে এটি উদ্বোধন করা হয়। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি বিভিন্ন দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্বোধনী ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে চিঠি দেয়। উদ্বোধনী ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সকলকেই উপস্থিত থাকলেও আ.লীগ নেতারা উপস্থিত হননি।

অভিযোগ করে তিনি আরও বলেন, উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর মুর‍্যাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়নি এবং দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন না করে অন্যত্র অনুষ্ঠান আয়জন করে। সারাদেশে যেখানে সকাল ৭টায় দিবসটির কর্মসূচি শুরু করা হশ, সেখানে উপজেলা আওয়ামীলীগ সকাল ১০টায় কর্মসূচি শুরু করে। উপজেলা আওয়ামীলীগকে বিএনপি-জামায়াত শক্তি এতে উসকানি দিচ্ছে। হাইব্রিড নেতা-কর্মীরা আওয়ামীলীগকে বিভাজন করছে। এমনকি নিজেদের খেয়ালখুশি মতো কাজ করছে উপজেলা আ.লীগ।

সংবাদ সম্মেলনে রাব্বুল হোসেন বলেন, আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে উপজেলা প্রশাসনের এমন আয়োজনে উপস্থিত না হওয়াটা অত্যান্ত গর্হিত কাজ। জাতির জনকের মুর‍্যাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না হওয়া বঙ্গবন্ধুকে অবমাননার সামিল। বিষয়টি নিয়ে তদন্ত করতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এবিষয়ে ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল হক চুনু বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা আ.লীগকে কোন আমন্ত্রণপত্র বা চিঠি দেয়া হয়নি। তাই উপস্থিত হতে পারিনি। তবে সকাল পৌণে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আ.লীগ। এর বাইরে মহিবুল্লাহ কলেজে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান ও যুগ্ন সম্পাদক এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ আ.লীগ নেতৃবৃন্দকে নিয়ে বড় পরিসরে শোক দিবস পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca