• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

শিবগঞ্জের ৬শ অসহায় পরিবারকে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা

Reporter Name / ২১১ Time View
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
স্বাধীন কর্মকার। লোহার তৈরি দা-বটি, ছুরি, চাপাতি বিক্রি করেন। কামারপট্টি থেকে কিনে সপ্তাহে চারদিন হাটে নিয়ে যান। একদিনে বিক্রি করেন ৪০০-৫০০ টাকা। আয় করেন ১০০-১৫০ টাকা। পুঁজির অভাবে বেশি পণ্য কিনতে পারেন না। এতে বিক্রিও বাড়ছে না। এই অতিসামান্য আয়েই স্ত্রী, শ্বাশুড়ী আর দুই সন্তান নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। আজ বুধবার কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা নিতে আসেন তিনি। বসুন্ধরা গ্রুপের সহায়তায় তার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে স্বাধীন বলেন, ‘শুনেছি সরকার চাল দেয়, ডাল দেয়। ক্ষুধার জ্বালার অনেক দৌড়াছি কিন্তু আমি কখনো পাইনি। করোনার মধ্যে এই প্রথম পাইলাম। আপনাদের এডা আমার মেঘ না চাইতেও বৃষ্টি।’

আতাউর রহমান নামের আরেক উপকারভোগী এসেছেন খাদ্যসামগ্রী নিতে। পয়নিস্কাশনের কাজ করেন তিনি। তাকেও দেওয়া হয় হয়ে খাদ্য সহায়তা। স্বামী-ছেলে নেই আয়শা বেগমের। এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন তার সংসারে তিনি একা। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে আয়শা বলেন, ‘আমার ছেলে-পেলে নেই। একটা বেটি আছে বিয়ে দিছি। একলাই থাকি, রান্ধি বাড়ি খাই। কেউ কোন কাজে ডাকলে করে দেই। তোমারদের সাহায্য পেয়ে ভালো হয়েছে। আল্লা ওকে ভালো করে করে থোক। আরো জানি দিতে পারে। ওকে বরকত দিক।’
আজ বুধবার চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তাদের মতো ৬শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। এসময় ১২ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধাকেও খাদ্য সহায়তা দেওয়া হয়।

উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এতে উপস্থিত হয়ে চাপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ আজকের এই মহামারি সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা শিবগঞ্জসহ আমার জেলার তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। আজকে খুব ভালো লাগছে যে এখানে শুভসংঘ শতভাগ মানুষের মুখে মাস্ক নিশ্চিত করেছে। এটি একটি ভালো লক্ষণ। আমাদের চাপাইনবাবগঞ্জে মাস্ক পরার বিষয়ে একটি সুনাম আছে। আপনারা সবাই সব মাস্ক পরবেন।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রবিউল ইসলাম, সহকারী পরিচালক (অব.) ডা. তড়িৎ কুমার সাহা, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, হাফেজ মো. আব্দুল আলিম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মানি রহমানসহ উপজেলা শাখার সেচ্ছাসেবী আবু সাদাত মোহাম্মদ সাইদ (খোকন), মো. মাসুদ রানা, কেতাবুল আলম, বরকত উল্লাহ, মো. রাকিব, সাগর, সোহেল, রনি, সিফাতুল্লাহ আহমেদ তানিম, মহব্বত, শহিদুল ইসলাম খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca