• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গলাচিপায় স্বামী, স্ত্রী ও ছেলেকে মারধর করায় দুইজন গ্রেফতার

Reporter Name / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় স্বামী, স্ত্রী ও সন্তানকে মারধর করায় ২ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। আহতরা হলেন মো. নজরুল দালাল (৫৫), রাশিদা বেগম (৪৫) ও নাইম দালাল (২৩)। আহতদেরকে উদ্ধার করে এলাকাবাসী ওই রাতেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, আহতদেরকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নজরুল দালাল গুরুতর আহত। তার নাক ফেটে গেছে। তাদেরকে ৩য় তলার ২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আহত নজরুল দালাল জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮ টার দিকে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর মাছ বিক্রির টাকা পয়সার হিসাবকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আহত নাইম দালাল বলেন, আমাদের বাড়ির সামনে রাস্তার উপরে বাজার। সন্ধ্যার পরে আব্বা, আম্মা ও আমি জলিলের চায়ের দোকানে চা খেতে আসলে পানপট্টি ইউনিয়নের জেলে রাসেল, রিপনসহ নাম না জানা ৭/৮ জন লোক একত্রিত হয়ে একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লোহার রড দিয়ে আমাদেরকে এলোপাথারীভাবে পিটাতে থাকে। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নাইম দালাল বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলার ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে। বুধবার সকালে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca