• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বেলকুচিতে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনওঃ

Reporter Name / ২২০ Time View
Update : শনিবার, ২১ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। শুক্রবার সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে রাজাপুর ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে কামারখন্দ উপজেলার চরটেংরাইল গ্রামের ব্যবসায়ী (৩২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে কনের পিতা ও বরের ভাই প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। বাল্যবিয়ে বন্ধে সহযোগিতা করেন বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca